মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে আনন্দ-উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে ক্রীড়া উৎসবের আনুষ্ঠিক উদ্বোধন করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসবের উদ্বোধক ও শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু।
এদিন বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।