মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ’র উদ্যোগে ও স্থানীয় বিএনপি নেতাদের অর্থায়নে শ্রীনগর সিরাজদীখান থানায় মোট ৬টি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করা হয়।শনিবার বিকাল ৪টার দিকে জেলা পুলিশের আয়োজনে শ্রীনগর থানা প্রাঙ্গণে গাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে শেখ মো. আব্দুল্লাহ এমপি পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) প্রশাসন, এ কে এম আওলাদ হোসেনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান বলেন, দুই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে থানার কাজে গাড়ির অপ্রতুলতা মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহর নজরে আসে। বিষয়টি দলীয় নেতারা জানতে পেরে এমপি মহোদয়ের সাথে তারা গাড়ি ক্রয়ের অর্থায়নে অংশগ্রহন করেন।
এদিন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেছ, শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা, সিরাদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ধীরেন কুদ্দুস, সিরাজদিখান বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।