আজঃ , , মিছিল শেষে ফেরার পথে শ্রীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক - বিক্রমপুর প্রতিদিন
জেল হাজতে প্রেরণ

মিছিল শেষে ফেরার পথে শ্রীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মিছিল শেষে ফেরার পথে শ্রীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আটককৃতদের বেশীরভাগের বয়স ২০-২৫ বছরের মধ্যে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।এসময় তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।

জানাগেছে, এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়ার মধ্যবর্তী স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল বের করে।ব্যানার সহ স্লোগান দিয়ে তারা হাইস গাড়িতে উঠে সটকে পরে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সীগঞ্জ সদর এলাকায় এরই মধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শ্রীনগর থেকে আটক ১০ জনকে মুন্সীগঞ্জে পাঠানো হয়েছে।সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।