আজঃ , , শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এমপি।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট্র প্রদান করা হয়।১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই পক্ষকালব্যাপী কর্মসূচি পালিত হবে।

এদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ এমপি।