আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
শ্রীনগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে এলডিডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে দুধপান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাগ্যকুলে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালক) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।

শ্রীনগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. কামরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্বাবধায়ক মো. নুরুল ইসলাম, উপজেলার পিআইও অফিসার মোহাম্মদ তাজুল ইসলামসহ গণমাধ্যম কর্মী ও সরকারি শিশু পরিবারের সদস্য বৃন্দ।

এদিন দুপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।এছাড়া শিশুদের মাঝে তরল দুধ, চকলেট, খেলা সামগ্রী  ও বিভিন্ন উপহার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।