আজঃ , , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে শ্রীনগরের মেয়ে জাইমা আজাদ জাহা - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

এসএসসি ও সমমানের পরিক্ষা

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে শ্রীনগরের মেয়ে জাইমা আজাদ জাহা


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে শ্রীনগরের মেয়ে জাইমা আজাদ জাহা ছবিঃ জাইমা আজাদ জাহা।

গতকাল ১০ আগস্ট প্রকাশ পেয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল।পরীক্ষায় রাজধানী ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে শ্রীনগরের মেয়ে জাইমা আজাদ জাহা।জাহা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করে।তার এ সাফল্যে খুশী শিক্ষক, সহপাঠী,  আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী সহ পরিবারের সদস্যরা।

জাহার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের হাতারপাড়া গ্রামে।তিনি আবুল কালাম আজাদ ও শামীমা সুমি দম্পতির একমাত্র কন্যা।শ্রীনগরে গ্রামের বাড়ি হলেও বাবার ব্যবসার সুবাদে ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বেড়ে ওঠা জাহার।সেখানেই বসবাস করেন তিনি।

একমাত্র মেয়ের সাফল্যে বাবা আবুল কালাম আজাদ জানান, জাহা ২০২৬ইং সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করায় আমি ও আমার পরিবার খুবই আনন্দিত।জাহার প্রতিটি পথ চলায় এমনিভাবে সাফল্য অর্জন করতে পারে সেই জন্য সকলের দোয়া চান তিনি।

পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ পাশের হারে এগিয়ে রয়েছে।বিজিবি-সংশ্লিষ্ট ব্যবস্থাপনার অধীনে পরিচালিত এ প্রতিষ্ঠানটি থেকে এবছর মোট ৬৫০জন পরিক্ষার্থী অংশ নেয়।এর মধ্যে ৬৪৭জন পরিক্ষার্থী কৃতকার্য হয়।যার মধ্যে ২৩৫জন পরিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সাফল্য অর্জন করে।বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে পাশের হার ৯৯.৫৪%।

এবছর সারাদেশ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী।এর মধ্যে পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী।সারা দেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।