আজঃ , , শ্রীনগরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন - বিক্রমপুর প্রতিদিন

শ্রীনগরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
শ্রীনগরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।বুধবার সকালে জেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলার ভাগ্যকুল সরকারি শিশু পরিবারে (বালক) কুইজ প্রতিযোগিতা, স্কুল ফিডিং কার্যক্রম, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এম এ জলিল, বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ মো. ইদ্রিস আলী।

এসময় কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ৩ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।পরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হয়।