আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি

শ্রীনগরের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নিম্নলিখিত পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: সহকারী শিক্ষক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি)। পদসংখ্যা: ০৪ জন।

যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

NCTB কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ইংরেজি, গণিত বা সামাজিক বিজ্ঞান বিষয়ে যেকোন একটি বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। সুন্দর হাতের লেখা ও শুদ্ধ উচ্চারণকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে ছবি ও অভিজ্ঞতার বিবরণসহ সিভি ই-মেইলে (brightonhope.edu.bd@gmail.com) পাঠাতে পারবেন অথবা সরাসরি স্কুলে এসেও জমা দিতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং।

ঠিকানা: ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুল, বালাশুর চৌরাস্তা, মোল্লা সুপার মার্কেটের ৩য় তলা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।যোগাযোগ: ০১৩২৬৮৯২৫০২