গ্রাফিক্স : বিক্রমপুর প্রতিদিন।
সাবেক সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন বাংলাদেশের অন্যতম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাইজুল ইসলাম উজ্জ্বল।তার বাড়ি শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে।বুধবার (০২ অক্টোবর ২০২৪ইং) টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার সাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি।

তাইজুল ইসলাম উজ্জ্বল মুন্সীগঞ্জ বিক্রমপুরের অনলাইন পত্রিকা বিক্রমপুর প্রতিদিন ডটকমের সম্পাদক ও প্রকাশক।সেই সাথে দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা আমাদের সময়ে কর্মরত আছেন।এর আগে তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের জনপ্রিয় দৈনিক পত্রিকা গণকন্ঠ পত্রিকায় কাজ করেছেন।এছাড়া দেশের কন্ঠ, মুক্ত খবর পত্রিকা ও আইপি টিভি ইন্টারন্যাশনাল টেলিভিশনে কর্মরত ছিলেন।
তাইজুল ইসলাম উজ্জ্বল তার সফলতার জন্য সকলের নিকট দোয়া সহযোগিতা চেয়েছেন।পাশাপাশি মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার কে ধন্যবাদ ও তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।