মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে।আজ শনিবার দুপুরে শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় ড্রেজারের পাইপলাইন বিনস্ট করে স্থানীয় ভূমি অফিসের লোকজন।
স্থানীয়রা জানায়, হরপাড়ায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের জন্য ড্রেজারের সংযোগ দেওয়া হয়।নিয়মনীতির তোয়াক্কা না করে হরপাড়ার পুকুরটি ভরাটের পাঁয়তারা করে আসছিল একটি মহল।পরে ভূমি অফিসের লোকজন সরেজমিনে এসে ড্রেজারের বেশকিছু পাইপ লাইন ভেঙ্গে দিয়ে যান।
শ্রীনগর (সদর) ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় ড্রেজার সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে পাওয়া যায়নি।