আজঃ সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য সহ আহত ৮ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য সহ আহত ৮


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
শ্রীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য সহ আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক এক ইউপি সদস্য সহ মোট ৮জন আহত হয়েছে।গত শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন সাাবেক ইউপি সদস্য আঃ ওহাব দেওয়ান (৮০), আলামিন মাঝিন (২৭), শুভ মাঝি (২৮), বাবু খান (৩৫), টিটু মাঝি (৩৮), মিঠু মাঝি (৩৫), এমরান মাঝি (৪৫), সাজ্জাদ দেওয়ান (৪৫)।আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে ওহাব দেওয়ানের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

হামলার শিকার সাজ্জাদ দেওয়ান বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় তাকে ও তার বাবা ওহাব দেওয়ান সহ আরও ৬জনকে মেরে গুরুতর আহত করে ধানের শীষ প্রতীকের সমর্থক ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আরিফ বেপারী ও কোলাপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা অপু শেখ গংরা।এর মধ্যে তার বাবার মাথার দুজায়গায় ফেটে যায় ও হাত ভেঙ্গে যায়।পরে আহত অবস্থায় প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি মো. জুয়েল মিঞা বলেন, অভিযোগ এখনো আমার হাতে পৌছায়নি।হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।