আজঃ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ মুন্সীগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের নম্বর - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের নম্বর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের নম্বর

বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল বুধবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পাওয়ার লক্ষ্যে ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।