আজঃ , , শ্রীনগরে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ - বিক্রমপুর প্রতিদিন

শ্রীনগরে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৪, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
শ্রীনগরে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনব্যাপি তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য কমিশনার মাসুদা ভাট্টি।

এসময় মাসুদা ভাট্টি বলেন, বাংলাদেশের এই বয়সে ২ জন রাষ্ট্র নায়ককে হত্যা করা হয়েছে।দুটি রাজনৈতিক দল সরকারে থেকে প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমান প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতায় এসে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেন।এতে নাগরিক হিসাবে সেবা প্রাপ্তি ও জবাব দিহিতার বিষয়টি নিশ্চিত হয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন তথ্য কমিশনের সহকারী পরিচালন (প্রশিক্ষণ) মো. সালাহউদ্দিন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও এনজিও কর্মকর্তা।