মুন্সীগঞ্জে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ০৮ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর।যেখানে কেন্দ্রীয় একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে।
তারই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল (রবিবার ) দুপুর ৩ টায় মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে মতবিনিময় সভা করবেন সারজিস আলম সহ অন্যান্য সমন্বয়কবৃন্দরা।
বিজ্ঞপ্তিতে, মত বিনিময় সভা সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সকল ছাত্র-জনতা কে সঠিক সময়ে সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।