আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ড. ইউনুসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ড. ইউনুসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ
ড. ইউনুসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।এতে ড. ইউনুস কে প্রধান উপদেষ্টা করা হয়েছে।এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৩ জন শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গভবনে দরবার হলে এই শপথ অনুষ্ঠান হয়।তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এর আগে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছান ড. ইউনূস।

শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন আরও ১৬জন তারা হলেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদের মধ্যে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, ফারুক–ই–আজম ঢাকার বাইরে থাকায় শপথ গ্রহণ করতে পারেননি।