মুন্সীগঞ্জ সদরের মহাকালিতে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ঢালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)।নিহত ভাইবোন ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান।তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে বের হয়।কিন্তু সন্ধ্যা হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পরেন পরিবারের সদস্যরা।পরে সন্দেহের বশবর্তী হয়ে বাড়ির পাশে অবস্থিত ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের সামনে গেলে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান।পরে তাদের পুকুর থেকে উপরে তোলা হয়।
এবিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।