আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন কাল - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ইভিএমে ভোট গ্রহণ

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন কাল


প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন কাল

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারনা গেলো বুধবার রাত ১২ টায় শেষ হয়েছে। আগামীকাল শনিবার ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী অংশ নিয়েছেন। মেয়র পদে নির্বাচন করছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী মেয়র প্রার্থী চৌধুরী ফারিহা আরফিন (জগ মার্কা) ও মাহতাবউদ্দিন কল্লোল (খেজুর গাছ মার্কা) নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

৯ টি ওয়ার্ড নিয়ে মুন্সীগঞ্জ পৌরসভা গঠিত। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৫৭ হাজার ৯৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও মহিলা ভোটার ২৮ হাজার ৯৪৩ জন।

২৫ টি কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে আগামী ৯ মার্চ ভোট প্রদানের মাধ্যমে তাদের মেয়র নির্বাচিত করবেন। প্রতি কেন্দ্রে ১ জন এসআইসহ ৬ জনকরে পুলিশ থাকবে। দু কেন্দ্র ধরে ম্যাজিষ্টের নেতৃত্বে ১ টি করে মোবাইল টিম থাকবে। র‌্যাবের টহল থাকবে। এছাড়াও পুলিশের ষ্ট্রকিং ফোর্স ভোট কেন্দ্র গুলো নিয়ন্ত্রনে নিয়োজিত থাকবে। মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদ থেকে পদত্যাগ করে মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদটি শূন্য ঘোষনা করা হয়।