আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ গজারিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

গজারিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ
গজারিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের  উদ্যোগে এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী নেছারিয়া হুসাইনিয়া দারুসসুন্নাত দীনিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খাঁন তোতা সিআইপি।

এসময় ৩’ শতাধিক এতিম ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয় এবং কোরআনের পাখিদের সাথে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে ৭৭ তম জন্মদিন উদযাপন করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো:মনিরুল হক মিঠুর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুমিনুল হক টিটু,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সারওয়ার হোসেন ফরাজী,হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন অর রশিদ, জিএস শাহীন,ইঞ্জি:তানভীর হক তুরিন, মো.সুমন খন্দকার   প্রমুখ।

এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী সহ উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।