মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সেতুর নীচ থেকে এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।বুধবার দুপুর ১২টার দিকে বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া মহাসড়কের সেতুর নীচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া মহাসড়কের সেতুর নীচে এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে ফাঁড়ীতে নিয়ে যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন নাই।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।